← ডাউনলোড
আপনার ম্যাকের জন্য একটি ইনপুট মেথড।

ম্যাকওএস

অ্যাপল সিলিকন ও ইন্টেল, দুটির জন্য একটি ডাউনলোড। আলফা: কাজ করে, তবে কিছু খুঁত এখনো আছে।

ম্যাকের জন্য ডাউনলোড Likhon-0.2.1-macOS.dmg · 8.8 MB

যা থাকছে

  • সাজেশন ও স্বয়ংক্রিয় শুদ্ধিসহ ফোনেটিক টাইপিং
  • ম্যাকের কিবোর্ড তালিকায় (Input Sources) থাকে
  • ফোনেটিক, প্রভাত ও জাতীয় লেআউট
  • আপনার শব্দ আপনার ম্যাকেই থাকে; কোথাও কিছু পাঠানো হয় না

যা লাগবে

  • ম্যাকওএস ১৩ (Ventura) বা পরের সংস্করণ
  • অ্যাপল সিলিকন বা ইন্টেল

ইনস্টল করার ধাপ

  1. ডিস্ক ইমেজ খুলে “Install Likhon.pkg” খুলুন। macOS খুলতে না পারলে ফাইলে Control-ক্লিক করে Open বেছে আবার Open দিন।
  2. চাইলে ম্যাকের পাসওয়ার্ড দিন, তারপর লগ আউট করে আবার ঢুকুন।
  3. সিস্টেম সেটিংস › কিবোর্ড › ইনপুট সোর্স › Edit… › + › বাংলা › Likhon।
  4. মেনু বারের Input মেনু থেকে, বা Control+Space দিয়ে বদলান।

প্রশ্ন

খুলতে গেলে macOS কেন সতর্ক করে?

লিখন এখনো অ্যাপলের ডেভেলপার আইডি দিয়ে স্বাক্ষর করা নয়, তাই macOS আগে জিজ্ঞেস করে। ইনস্টলারে Control-ক্লিক করে Open দিন। ফাইলটি আমাদের স্বাক্ষরে: ডাউনলোড পাতার কমান্ড দিয়ে মিলিয়ে দেখুন।

আমি যা লিখি তা কি কোথাও যায়?

না। আপনার শব্দ আপনার ম্যাকেই থাকে, আর আপনি বললেই কেবল লিখন অনলাইনে যায়।

সোর্স কোড দেখা যায়?

হ্যাঁ। লিখন ওপেন সোর্স (MPL-2.0): github.com/Agniflux/Likhon।