← সব গাইড

প্রথমবারের গাইড

ডাউনলোড থেকে প্রথম বাংলা শব্দ পর্যন্ত, তিন মিনিটে।

  1. ১
    লিখন চালু করুন

    likhon.exe চালান। ছোট একটি স্বাগত ছবি দেখা দেবে, তারপর ঘড়ির পাশে ট্রেতে লিখনের চিহ্ন থাকবে। না দেখলে টাস্কবারের ^ তীর খুলে চিহ্নটি টেনে বাইরে রাখুন।

  2. ২
    বাংলায় যান

    F12 চাপুন। টপ বারে বাংলা দেখাবে। ইংরেজির জন্য আবার F12 চাপুন।

  3. ৩
    প্রথম শব্দ লিখুন

    যেকোনো অ্যাপে ami লিখে Space চাপুন: আমি। amar sonar bangla লিখে দেখুন। বড় হাতের অক্ষরে উচ্চারণ বদলায়: t ত, T ট।

  4. ৪
    প্রস্তাব বেছে নিন

    লেখার সময় ছোট একটি তালিকায় শব্দের প্রস্তাব আসে। ওপর-নিচ তীরে সরান, Space বা Enter চাপলে বাছাই করা শব্দ বসে, Escape চাপলে তালিকা বন্ধ হয়।

  5. ৫
    লেআউট বাছুন

    ফোনেটিক শুরু থেকেই থাকে; প্রভাত আর জাতীয়ও সঙ্গে আসে। বদলাতে টপ বারে লেআউটের নামে ক্লিক করুন। ইউনিজয়, মুনীর, ক্ষিপ্র ও আরও লেআউট আসে সেটিংস › লাইব্রেরি থেকে।

  6. ৬
    নিজের মতো করুন

    ট্রের চিহ্নে ডান ক্লিক করে সেটিংস খুলুন, তারপর বদলানোর কী, থিম, প্রস্তাব ও আরও অনেক কিছু নিজের মতো করুন।